দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ মো. আমিরুল ইসলাম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকার আব্দুর রউফ শিকদারের খামারের মাঝখানে একটি আমগাছের নিচে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম সদর উপজেলার পারনান্দুয়ালী শেখপাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়া ও তোহুরন নেছার ছেলে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবির ওসি মো. কাওছার আলমসহ অন্যান্য সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জে আই